বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৩২
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ২:২৪ অপরাহ্ন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। শিক্ষক আনন্দ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও ইসমাঈল হোসেন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা গণভোট, পিঠা স্টলসহ মোট ছয়টি বিষয়ে স্টল স্থাপন করে, যা অতিথিরা ঘুরে দেখেন ও উদ্বোধন করেন। এর আগে মশাল প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরও বর্ণিল হয়ে ওঠে। পাশাপাশি স্টাউটের শিক্ষার্থীরা বিভিন্ন সৃজনশীল প্রদর্শনী উপস্থাপন করে অতিথি ও দর্শকদের মন কাড়ে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ায় স্কুলের সেরা শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com