বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ আইজিপির

Reporter Name / ১৩০
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

জনতার সময় ডেস্ক:নরসিংদীর মাধবদীতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ফ্যামিলি ডে অনুষ্ঠান থেকে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে নরসিংদী জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে নরসিংদী পুলিশ।

এদিকে ক্র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ক্র্যাব চত্বরে মানববন্ধনের ডাক দিয়েছে সাংবাদিক এই সংগঠনটি।

অপরদিকে ক্র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক), আইন, বিচার, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), পলিটিকাল রিপোর্টার ফোরাম এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যাদের ওপর সন্ত্রাসী হামলার মূল আসামি ধরা পড়েনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. আলাল সরকার, মো. রনি মিয়া ও মোহাম্মদ রিফাত মিয়া। এদের মধ্যে আলাল ও রনিকে একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারী সবাইকে শনাক্ত করা হয়েছে। তারা পালিয়ে থাকলেও গ্রেফতারে নরসিংদীজুড়ে অভিযান চলছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হামলাকারীরা যে দলের কিংবা যারাই হোক তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে অনুষ্ঠানের আয়োজন করে। ওইদিন সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের সামনে বাসগুলো সাময়িকভাবে পার্ক করা হয়, যাতে ক্র্যাব-সদস্য সাংবাদিকরা সহজে বাসগুলোতে উঠতে পারে। এ সময় একদল সন্ত্রাসী রাস্তায় বাস পার্কিংয়ের অজুহাতে সাংবাদিকদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১০ জন আহত হন। গুরুতর আহত হন পাঁচজন।এ ঘটনায় গুরুতর আহত ক্র্যাব সদস্য এস এম ফয়েজ আলী বাদী হয়ে মাধবদী থানায় গাড়ি পার্কিংয়ের মালিক হারুনকে প্রধান করে অপর আটজনের নামসহ অজ্ঞাত ৪-৫ জন সহযোগীকে আসামি করে মামলা করেন।এ বিষয়ে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com