‘খালেদা জিয়া পরিষদ’ নামে ফ্ল্যাট দখল, অবমুক্ত করলেন মিনু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ’ নামের একটি ভুঁইফোড় সংগঠনের নামে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ ওঠে। ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় করার নামে বাড়ি ভাড়া নিয়ে এই সংগঠনের কার্যালয় করা হয়েছিল। বাড়ির মালিকের দাবি, ভাড়া না দিয়ে বাড়িটি দখলেরও চেষ্টা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রবিবার রাজশাহী নগরের উপশহর এলাকায় বাড়িটিতে গিয়ে ওই কার্যালয় উচ্ছেদ করেন।জানা যায়, রাজশাহী নগরীর উপশহর দুই নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ৯৬ নম্বর চারতলা বাড়িটির মালিক আইনজীবী আকরামুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী। চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বাড়ি থেকে এ সংগঠনকে উচ্ছেদ করতে পারছিলেন না।আকরামুল ইসলামের ভাষ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে সরকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ভবনের দোতলায় ২ হাজার ২৫০ বর্গফুটের বাসাটি ভাড়া নিয়েছিলেন। আকরামুল ইসলামকে বলা হয়েছিল, ব্যবসা করার জন্য বাড়িটি ভাড়া নেওয়া হচ্ছে।তবে কিছুদিন পর আকরামুল দেখতে পান, বাড়ির সামনে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ’ নামের সংগঠনের জেলা ও মহানগর কার্যালয় হিসেবে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিন পর শতাধিক মানুষ এনে মাইক বাজিয়ে কর্মসূচিও পালন করা হয়। এ অবস্থায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা চলে যাচ্ছিলেন।তাই সরকার জিয়াউর রহমানকে বাড়ি ছাড়তে বলা হয়। কিন্তু তিনি বাড়ি ছাড়ছিলেন না। ১৪ ডিসেম্বর আকরামুল ইসলাম আইনজীবীর মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ দিলেও কাজ হয়নি। এ অবস্থায় শনিবার আইনজীবীর ছেলে সায়েমুল ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, “কতিপয় বিএনপির নেতাকর্মী দ্বারা আমাদের বাড়ি দখল! গত এক মাস ধরে কিছু নামধারী বিএনপি কর্মী বাসাটিতে অবৈধভাবে অবস্থান করছে এবং অফিসের নামে দখল করে রেখেছে। আমরা বারবার বাসা ছাড়ার জন্য তাগিদ দিলেও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা বাসা ছাড়বে না। বাস্তবে তারা বাসাটি অবৈধভাবে দখল করে নিয়েছে এবং কোনো ধরনের ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল- কিছুই পরিশোধ করছে না।”তার বাবাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে সায়েমুল ইসলাম উল্লেখ করেন।এটি জানার পর রবিবার বিকালে সংগঠনটিকে উচ্ছেদ করতে নিজেই যান বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। তিনি তার কর্মীদের দিয়ে বাড়ির সামনে থেকে সাইনবোর্ড ও ব্যানার নামিয়ে ফেলেন। তখন অফিসের ভেতরে কয়েকজন যুবক ছিলেন। তারা ভিড়ের ভেতর দিয়ে সটকে পড়ে।বাড়ির মালিক আকরামুল ইসলাম বলেন, “৫৮ হাজার টাকা জামানতে মাসিক ২৯ হাজার টাকায় বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো ভাড়া দেয়নি। এমনকি বিদ্যুৎ, পানি, গ্যাসের বিলও দেয়নি। বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। তারা দখলের চেষ্টা করছিল। এলাকার এমন কোনো বিএনপি নেতা নেই, যার কাছে যাইনি। তাতেও কাজ হয়নি। মিনু ভাই বিষয়টি জানতে পেরে নিজেই এসে উচ্ছেদ করেছেন। অফিসের ভেতরে কিছু জিনিসপত্র আছে। এ জন্য মিনু ভাই তালা দিয়ে চাবি নিয়ে গেছেন। তারা এসে ঝামেলা করলে চাবি মিনু ভাইয়ের কাছে আছে বলে দিতে বলেছেন।”ভুঁইফোড় সংগঠনের কার্যালয় উচ্ছেদের সময় বাড়ির সামনে লাগানো একটি ব্যানারে দেখা যায়, সরকার জিয়াউর রহমান মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ছবি দিয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান নামের আরেকজনের ছবি আছে। সরকার জিয়াউরের বাড়ি নগরের সপুরা নামোপাড়া মহল্লায়। আর জিয়াউর রহমানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481