বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নওগাঁর ধামইরহাটে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ বিজিবির মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name / ৭৬
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সহিত বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোর ভাবে অনুস্বরণ করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরোপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্কতার সহিত দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট তিনটি উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি উপজেলায় ২টি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্ব পালনে কাজ করছেন। নির্বাচনী এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ি বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com