বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে যৌথ বাহিনীর চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

Reporter Name / ১৯১
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

সিরাজুল ইসলাম রনি: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোহাম্মদ আব্দুল মমিনের ছেলে সানোয়ার (৪২) এবং কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে মাবুদ আলী ওরফে বাবর (৩৫)।সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টায় কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে মোটরসাইকেল চালক ২ জন আরোহী নিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করছিল। যৌথ বাহিনীর সিগন্যাল পেয়ে মোটরসাইকেল চালক বেপরোয়া গতিতে পালিয়ে গেলেও অপর ২ জন রাস্তায় পড়ে যায় এবং দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।জিজ্ঞাসাবাদে যৌথ বাহিনী আটকৃতদের পরিচয় সানোয়ার ও বাবর হিসেবে নিশ্চিত হয়েছে। আটককৃতরা জানিয়েছে, মোটরসাইকেল চালক ছিলেন ওয়ারেন্টভুক্ত আসামি চুয়ানী মিলন। এছাড়া তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেছে। দেহ তল্লাশির সময় তাদের কাছ থেকে ২টি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে পড়ে সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকেই ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com