বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীর আলো পত্রিকার আনন্দে মিলল কলম ও মানুষ

Reporter Name / ১০৩
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন

সিরাজুল ইসলাম রনি:: রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস মাসুদ রানা, বার্তা সম্পাদক  : ব্যস্ততা আর সময়ের চাপ পেছনে ফেলে একদিনের জন্য প্রকৃতির কোলে মিলিত হলো সংবাদকর্মীদের পরিবার। হাসি, গল্প আর আন্তরিকতায় ভর করে নগরীর মনোরম রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজন। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, উপদেষ্টা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজন। সবুজের ছায়ায় এমন মিলনমেলা যেন কর্মব্যস্ত জীবনে এনে দেয় স্বস্তির এক নিঃশ্বাস। বনভোজনে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন। শিশুদের কোলাহল আর প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও রঙিন ও প্রাণচঞ্চল। একসময় কলমের মানুষরা হয়ে ওঠেন শুধুই মানুষ—সহকর্মী থেকে পরিবার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীদের জীবন প্রতিনিয়ত চাপ ও দায়িত্বে ভরা। এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে যেমন দৃঢ় করে, তেমনি পেশাগত কাজে নতুন উদ্যম জোগায়। শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। হাসি-আনন্দ আর পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় রাজশাহীর আলো পত্রিকার এই বনভোজন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পত্রিকার সম্পাদক আজিবার রহমান, বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানা, নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনি নিরো। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর আলহাজ্ব আবু বক্কর আলী, মামুন অর রশিদ,মুর্শেদ কামাল রানা   মোঃ গোলাম মোস্তফা মামুন সাধারণ সম্পাদক রাজশাহী প্রেসক্লাব,   মোঃ শামসুল ইসলাম সাধারণ সম্পাদক বরেন্দ্র প্রেস ক্লাব,  ইফতে খায়ের আলম বিশাল,  আজহারুল ইসলাম বুলবুল, মোঃ জাহিদুল ইসলাম, আব্দুল জব্বার, শাহিনুর রহমান,  রাসেল মিয়া, মোঃ সেলিম রেজা, মোঃ রফিকুল ইসলাম,  লিয়াকত হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল,স্বাধীন, রফিকুল ইসলাম,রনি, রবিউল ইসলামসহ রাজশাহী জেলার প্রতিটি উপজেলার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com