বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দীন

Reporter Name / ৯৪
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অকুতোভয় বীরত্ব প্রদর্শনকারী আহত ‘জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে রাজশাহী ১ (গোদাগাড়ী-তাানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই সভায় তিনি জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সংগ্রামের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন জুলাই যোদ্ধারা কোনো ব্যক্তি নন তাঁরা একটি আদর্শ। তাঁরা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসী নাম। আপনাদের ত্যাগ বৃথা যাবে না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনাদের রক্তের ঋণ লেখা থাকবে।আহত যোদ্ধাদের চিকিৎসা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তিনি দৃঢ়ভাবে আশ্বাস দেন যে, আগামী দিনে ক্ষমতার দাপট নয় বরং মানুষই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর আগামীর রাজনীতির মূলনীতি।অধিকার রক্ষার নতুন লড়াই সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা এই সাবেক সেনাসদস্য এখন লড়ছেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। তিনি উল্লেখ করেন, যতদিন মানুষের ভোটে ন্যায়, গণতন্ত্র ও মর্যাদা ফিরে না আসবে, ততদিন এই পথচলা থামবে না। উপস্থিত নেতাকর্মীরা এ সময় স্লোগান দেন ধানের শীষে ঐক্য, ধানের শীষে আশা, ধানের শীষেই মুক্তির ঠিকানা।” গোদাগাড়ী-তানোরের সাধারণ মানুষ ও আন্দোলনকারী যোদ্ধারা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com