বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

Reporter Name / ১১৫
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলটির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।রোববার বিকেলে তানোর ডাকবাংলো চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজারসহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি ও অনিয়ম দূর করতে ব্যর্থ হয়েছে। জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করা হবে।” এ লক্ষ্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা শাখার সাবেক আমির আমিনুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সকাল থেকে বিকেল এবং সন্ধ্যার পর রাত পর্যন্ত অধ্যাপক মজিবুর রহমান উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগ চালান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন চান।মিছিল ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com