বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

Reporter Name / ৯৯
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :-রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া রেলক্রসিংয়ে একটি সিলিন্ডারবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কমিউটার ট্রেন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পারাপারের সময় ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা গ্যাসভর্তি একটি সিলিন্ডার ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে যায়। সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে এ আশঙ্কায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।তবে দুর্ঘটনায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে থাকা গ্যাসভর্তি সিলিন্ডারটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।পুলিশ জানিয়েছে, ভাটাপাড়া রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে একই স্থানে দুই মোটরসাইকেল আরোহী নিহতসহ একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com