সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী মহানগর জামায়াতের গণমিছিল

Reporter Name / ১২৯
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :-বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনদাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী মহানগরীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রাজশাহী সদর-২ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের আহ্বানে আজ সোমবার এ কর্মসূচি পালিত হয়েছে।আজ দুপুর ৩টায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সিএন্ডবি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর লক্ষীপুর হয়ে মেডিকেলের সামনে দিয়ে জাদুঘর মোড় অতিক্রম করে জিরোপয়েন্ট থেকে নিউ মার্কেটে এসে সমাপ্ত হয়।গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হয়।গণমিছিলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার বিজয় হবে। এর মধ্যদিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। নায্যতার ভিত্তিতে সবাই সবার অধিকার পাবে।রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, রাজশাহীবাসি নারী-পুরুষ নির্বশেষে আজকের গণমিছিলে ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি করেছে তা থেকে বোঝা যায় ১২ তারিখের নির্বাচন দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host