বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ

Reporter Name / ৮৯
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বিএনপির হাতেই এদেশ নিরাপদ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি জনপ্রিয় দল হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে। এদেশের মেহনতী মানুষের উন্নয়নে বিএনপিকে বিপুল পরিমান ভোট দেবে ইনশাল্লাহ। সোমবার ৯ ফেব্রুয়ারি পড়ন্ত বিকেলে রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী-১ (তানোর-গাদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে হ্যাঁ এবং ধানের শীষে ভোট দেবেন। ১৭ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও প্রান্তিক কৃষকের কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেক কার্ডধারী ব্যক্তি প্রতি মাসে নগদ টাকা পাবেন এবং কৃষকরা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন। এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর। এছাড়াও নির্বাচনি এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করারও প্রতিশ্রুতি দেন মেজর শরীফ উদ্দিন। তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন। তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও দলের সভাপতি মোমিনুল হক মমিন এবং উপজেলার বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা প্রমুখ। উক্ত জনসভায় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও কয়েক হাজার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com