বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নির্বাচন ও গণভোট ঘিরে রাজশাহীতে নৌযান ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

Reporter Name / ৭৩
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জনতার সময় ডেস্ক :-আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নৌযান ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মহানগর এলাকায় লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত রুটে নিয়মিত চলাচলকারী নৌযান এবং ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।একই সময়সীমায় ট্যাক্সি ক্যাব, কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।বিমানবন্দরে যাওয়া–আসার ক্ষেত্রে যাত্রী বা স্বজন বহনকারী যানবাহনও শিথিলতার আওতায় থাকবে, তবে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীদের স্থানীয় যাতায়াতের ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং পরিচয়পত্রসহ নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল চলাচলের অনুমতিও দেওয়া হবে।এছাড়া নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরের বাইরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com