ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনের ৩টি তে জামায়াত, ১টি তে বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনের ৩টি তে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং ১টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এদিন রাতেই আসন ৪টি’র বেসরকারি ফলাফল ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
বিজয়ীরা হলেন, ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক এ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তালিব।আসন ৪টি তে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ১৫লাখ ৯৬হাজার ৩৯৩জন, ভোটকেন্দ্র ৫৯২টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২লাখ ৬হাজার ১২৭জন। এর মধ্যে বাতিল হয়েছে ২১হাজার ৩টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ১১লাখ ৮৯হাজার ৬২৪টি। ৭৫.৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।সংসদীয় আসন-৮১ (ঝিনাইদহ-১ শৈলকুপা) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৫হাজার ২৭৮জন, ভোটকেন্দ্র ১১৮টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২লাখ ৩৭হাজার ২১২জন। এর মধ্যে বাতিল হয়েছে ৪হাজার ৮৮৮টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৩২হাজার ৩২৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭২.৯৩ শতাংশ। আসনটিতে ধানের শীষ প্রতীকে ১লাখ ৭৩হাজার ৩৮১টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭হাজার ৫৫টি ভোট।সংসদীয় আসন-৮২ (ঝিনাইদহ-২ সদর ও হরিনাকুন্ডু) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৫লাখ ৬হাজার ৬৩৮জন, ভোটকেন্দ্র ১৮৬টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩লাখ ৮৯হাজার ৯৮৩জন। এর মধ্যে বাতিল হয়েছে ৬হাজার ৬৮৩টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ৮৩হাজার ৩০০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৬.৯৭ শতাংশ। আসনটিতে দাড়িপাল্লা প্রতীকে ১লাখ ৯৯হাজার ৫২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৭৭হাজার ৬৭২টি ভোট।
সংসদীয় আসন-৮৩ (ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৪লাখ ৩১হাজার ১৫জন, ভোটকেন্দ্র ১৬৭টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩লাখ ৩৫হাজার ৫০০জন। এর মধ্যে বাতিল হয়েছে ৫হাজার ৬১৪টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ২৯হাজার ৮৮৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৭.৮৪ শতাংশ। আসনটিতে দাড়িপাল্লা প্রতীকে ১লাখ ৭৫হাজার ৮৫৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৪৯হাজার ৮২১টি ভোট।সংসদীয় আসন-৮৪ (ঝিনাইদহ-৪ কালিগঞ্জ ও আংশিক সদর) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৩লাখ ৩৩হাজার ৪৬২জন, ভোটকেন্দ্র ১২১টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২লাখ ৪৭হাজার ৯৩২জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩হাজার ৮১৮টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৪৪হাজার ১১৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৪.৩৫ শতাংশ। আসনটিতে দাড়িপাল্লা প্রতীকে ১লাখ ৫হাজার ৯৯৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭হাজার ১০৪টি ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬হাজার ২২৪টি ভোট।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481