সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক প্রদান

Reporter Name / ১০৪
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :-রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে এক সদস্যের পরিবারের হাতে মরণোত্তর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ-এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি-র মহাসচিব নজরুল ইসলাম হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন দেশকে নতুন প্রত্যাশার দিকে এগিয়ে নিয়েছে। তারেক রহমান-এর দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে তারা পরিবহন সংশ্লিষ্টদেরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান।এসময় পরিবহন নেতারা রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু-র বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে মহানগর বিএনপির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে রাজশাহী পরিবহন মালিক সমিতির সদস্য হালিম উদ্দীনের পরিবারের হাতে ২ লাখ টাকার মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারের আবেদনের ভিত্তিতে ৪০ দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল ইসলাম হেলাল ভবিষ্যতে এই অনুদানের পরিমাণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত সদস্যরা তা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানালে বিষয়টি বাস্তবায়নে আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host