বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বিক্রির চেষ্টা, ২৫ কেজি মাংস উদ্ধার

Reporter Name / ১১০
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন

নওগাঁ প্রতিনিধি :-নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুর জবাই করে তা খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রেতা এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী নিয়মিতভাবে নিজ বাড়ি থেকে মাংস এনে বিক্রি করতেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের বাড়িতে কুকুর জবাইয়ের ঘটনা স্থানীয়দের নজরে আসে। বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দোকানে থাকা মাংস ফেলে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে শতাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।খবর পেয়ে ধামইরহাট থানার এসআই আবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সন্দেহভাজন মাংস উদ্ধার করেন। প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টুও ঘটনাস্থল পরিদর্শন করে কুকুর জবাইয়ের সত্যতা নিশ্চিত করেন।জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জবাইকৃত প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং তা অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com