বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ঋণখেলাপির অভিযোগ, সোহমের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১১৫
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক:পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম।অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শাহিদের কাছ থেকে ৬৮ লাখ রুপি ধার নিয়েছিলেন সোহম। অভিযোগকারীর দাবি, সেই অর্থের মধ্যে মাত্র ২৫ লাখ রুপি ফেরত দেওয়া হয়েছে। বাকি অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো চাপ ও হুমকির মুখেও পড়তে হয়েছে।শাহিদ বলেন, ‘দু’বছর অপেক্ষার পর বাধ্য হয়ে সোমবার সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করেছি। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করি চারু মার্কেট থানায়। অন্যদিকে, ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি সোহম। তার বক্তব্য, একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে ওই অর্থ নেওয়া হয়েছিল।তিনি জানান, আর্থিক জটিলতা ও চলচ্চিত্র মুক্তি বিলম্বিত হওয়ায় পুরো টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব হয়নি। তবে বাকি ৪৩ লাখ রুপি পরিশোধের প্রতিশ্রুতি তিনি একাধিকবার দিয়েছেন বলেও দাবি করেন।হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে সোহম বলেন, নির্বাচনের আগে তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই বিষয়টি সামনে আনা হয়েছে। এদিকে অভিযোগকারী ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি এখন আদালতের বিবেচনায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com