বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ছাত্রদল নেতা ও শিক্ষক পরকীয়া করতে গিয়ে আটক, অতঃপর বিয়ে

Reporter Name / ১৫৪
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন


 তানোর উপজেলা প্রতিনিধি:গত (২৭ফেব্রুয়ারি) শুক্রবার সামজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে তিনটি ঘটনার ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়ে টক অব দ্যা তানোরে পরিনত হয়ে পড়েছে।শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তিন ঘটনায় উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। নেট দুনিয়া কাপিয়ে তুলেছে তিনটি ঘটনা। এর মধ্যে একটি বাকপ্রতিবন্ধী কিশোরের মোবাইল না কেনা দেয়ার কারনে বিদ্যুৎ খুটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করা।সন্ধ্যার দিকে একে সরকার সরকারি কলেজ শাখা ছাত্র দল নেতা পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক ও গাছের সাথে বেধে গণধোলাই এবং রাতে মাদ্রাসা হুজুর পরকীয়া করতে গিয়ে হাতেনাতে আটকের পর বিয়ে দিয়ে দেয় জনতা। পবিত্র রমজান মাসে নারী কেলেংকারীর ঘটনাটি প্রচুর আলোড়ন সৃষ্টি করেছে, খোরাক জুগিয়েছে নেট ব্যবহার কারীদের।জানা গেছে,  উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির চিমনা গ্রামের বাকপ্রতিবন্ধী কিশোর সুমন পিতার নিকট কয়েকদিন ধরে মোবাইল কেনার জন্য বায়না ধরে। কিন্তু ছেলে বাকপ্রতিবন্ধী হওয়ার কারনে মোবাইল কিনে দেয় নি।মোবাইল কিনে না,দেয়ার কারনে শুক্রবার সকালের দিকে জমির মধ্যে ফাঁকা মাঠে বিদ্যুতের খুটির উপরে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ওই এলাকার কৃষকরা দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে খবর দিকে সংযোগ বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে বাকপ্রতিবন্ধী কিশোর সুমনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।প্রত্যাক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের খুঁটিতে কোন কিছুর সাহায্য ছাড়াই তিনি উঠে পড়ে। ফেসবুকের ভিডিও তে দেখা যায়, খুটির একেবারেই উপরে উঠে দাড়িয়ে ছিল কিশোর। তার খুঁটিতে উঠে থাকার ঘটনায় বিস্মিত জনসাধারণ।কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মহান আল্লাহর ইচ্ছায় এবং সকলের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয় বাকপ্রতিবন্ধী কিশোর সুমন।শুক্রবার সন্ধ্যার পরে  উপজেলার কলমা ইউনিয়ন ইউপির মালবান্ধা গ্রামে কলেজ শিক্ষার্থী একে সরকার সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম পরকীয়া করতে গিয়ে হাতেনাতে আটক হয়।ভিডিওতে দেখা যায়, গাছের সাথে সাদা উড়না দিয়ে বিবাহিত সন্তানের মা ও পরকীয়া প্রেমিককে গাছের সাথে বেধে গণধোলাই দিচ্ছে জনতা। আকুতি মিনতি করছে ছেলে মেয়ে। ছবি তুলতে গেলে মুখ ঢেকে রাখছে ছেলে নাহিদ। যখনি কোন কথা বলছে তখনি জনতা ধোলাই দিচ্ছে।এছাড়াও রাতে মাদ্রাসা শিক্ষক তানোর পৌর এলাকার আমশো গ্রামে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে স্থানীয়রা বিয়ে দিয়ে দেয়। রমজান মাসে মাদ্রাসা শিক্ষকের এমন কান্ডে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ লিখেছেন, একজন হুজুর কিভাবে রমজান মাসে পরকীয়া করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com