বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার

Reporter Name / ৮৯
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার,মমিনুল ইসলাম মুন:রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করেছে র‍্যাব-৫। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার তালধারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা একটি স্বচ্ছ পলিথিনে বিস্ফোরকসদৃশ পদার্থ এবং অপর একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়।উপস্থিত সাক্ষীদের সামনে প্লাস্টিকের বস্তা থেকে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com