স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ মদের আড়তে,তানোর থানার এস আই মাসুদ রানার গুরুত্বপূর্ণ অভিযানে মাধক কারবারীর বাড়ির ঘর তল্লাশি করে দশ লিটার চুলাই মদ জব্দ করেছেন তানোর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,আজ ১১ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করের তানোর পৌরসভার রায়তান বর্ষ গ্রাম্যস্থ শ্রীমতি তানিয়া ঘোষ এর বসত ঘর থেকে ২ লিটারের পাঁচটি বোতলে মোট ১০ লিটার চুলায় মদ জব্দ করা হয়।এনিয়ে প্রশংসায় ভাসছেন তানোর থানার সুযোগ্য এসআই মাসুদ রানাসহ তানোর থানা স্টাফ।এ বিষয়ে তানোর থানার এস আই মাসুদ রানা বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,এমত অবস্থায় গোপন সংবাদের ভিক্তিতে ১0 লিটার চুলাই মদ জব্দ করা হয়েছে এবং আসামী শ্রীমতী তানিয়া ঘোষ পলাতক রয়েছেন। তাকে আটক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তানোর থানা পুলিশ,এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তানোর থানা পুলিশ।এবিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজ বলেন,আমি তানোর থানায় নবনিযুক্ত (ওসি)তবে আমি যতদিন তানোর থানায় থাকবো,আর যতগুলো মাদক কারবারি আছে,তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স,তাতে কোন সন্দেহ নেই, মাদকের বিষয়ে যে কোনো ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।