বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে কৃষক শ্রমিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Reporter Name / ১১৫
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে কৃষক শ্রমিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার অমৃতপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ১ নম্বর কলমা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি মুজিবুর রহমান বলেন, “আমি এমপি হয়েছি বলে অনেক কিছু হয়ে গেছি-এমনটা মনে করবেন না। আমি আপনাদেরই একজন ভাই। যদি কোনো ভুল করি, তাহলে আমাকে সংশোধন করে দেবেন।” এ সময় তিনি ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে খলিফা হজরত ওমর (রা.)-এর ঘটনা তুলে ধরেন। তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার কাঁচা রাস্তা পাকা করার কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলার কলমা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সেকেন্দার আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা  আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম। এসময় ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com