বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান

Reporter Name / ১৫০
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

রবিউল ইসলাম মিনাল,প্রতিবেদক, রাজশাহী : ​পুলিশ মেমোরিয়াল ডে ২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে রাজশাহী জেলায় বসবাসরত এক শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ​বুধবার (১১ মার্চ) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিগত ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এএসআই (নিরস্ত্র) মোঃ কায়েস উদ্দিন-এর পরিবারবর্গের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান। ​উপহার হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, পুলিশ বাহিনী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নেয়। যারা দেশ ও জনগণের সেবায় প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। আমরা সবসময় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে আছি এবং থাকব। ​অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন: ​জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।​জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।​জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।​জনাব হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।​মোঃ আব্দুল খালেক, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (আরওআই)। ​উল্লেখ্য, প্রতি বছর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও সারা দেশে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের কাছে আইজিপির শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com