স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল থেকে প্রায় ২৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।তবে ভিডিওটি সম্পূর্ণ ‘ভুয়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তার অভিযোগ, শত্রুতাবশত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে জড়িয়ে এই ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই হাতিয়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল ৯টার দিকে ইউএনও মো. আলাউদ্দিন তার কার্যালয়ে উপস্থিত হলেও অল্প সময়ের মধ্যেই তিনি দ্রুত জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন। যাওয়ার আগে সহকর্মীদের কাছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বলেও জানা গেছে।কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিওটির বিষয়ে অবগত থাকলেও ভিডিওতে থাকা নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, ঘটনাটি ‘হানি ট্র্যাপ’-সংক্রান্তও হতে পারে।