বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ঈদকে কেন্দ্র করে রাজশাহী কারাগারে খাদ্য দুর্নীতির অভিযোগ

Reporter Name / ১৫৫
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার::আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজনের ঘোষণা দিয়েছে কারা অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও ঈদের দিনে উন্নতমানের খাবার পরিবেশনের নির্দেশনা থাকলেও রাজশাহী কারাগারকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ঈদের বিশেষ খাবারের জন্য বরাদ্দকৃত পোলাও চালের পরিবর্তে নিম্নমানের ভাতের চাল প্রক্রিয়াজাত করে মজুদ করা হয়েছে। অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জের এক ঠিকাদার জলিল প্রায় ৩০ বস্তা নিম্নমানের চাল সরবরাহ করেছেন, যা পোলাও রান্নার জন্য অনুপযুক্ত এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।আরও গুরুতর অভিযোগ হলো—রাজশাহী কারাগারের জেল সুপার শাহ আলমের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশেই এই নিম্নমানের চাল গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, চালের মান সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছে, যা কমিশনভিত্তিক লেনদেনের ইঙ্গিত দেয়।সূত্রমতে, জেল সুপার শাহ আলম ইতোমধ্যে বদলির আদেশ পেয়েছেন। আর এই বদলির প্রাক্কালে তিনি ব্যক্তিগত আর্থিক সুবিধা আদায়ে মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ উঠেছে। দায়িত্বে থাকার শেষ সময়ে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করছেন—এমন ধারণা কারাগারের ভেতরে-বাইরে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কারাগারের অ্যাকাউন্টেন্ট মাহবুবসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, শুধু চাল নয়রমজানজুড়ে বন্দিদের জন্য সরবরাহ করা খেজুরসহ অন্যান্য খাদ্যসামগ্রীর মান নিয়েও অনিয়ম করা হয়েছে।কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন বন্দিদের জন্য সকালে পায়েস, সেমাই ও মুড়ি; দুপুরে পোলাও, গরু বা খাসির রেজালা, মুরগির রোস্ট, সেদ্ধ ডিম, মিষ্টি ও সালাদ; এবং রাতে ভাত, রুই মাছ ও আলুর দম পরিবেশনের কথা। কিন্তু বাস্তবে এসব মান বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ঠিকাদার জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জেল সুপার শাহ আলম বলেন, “চালটি বাবুর্চির মাধ্যমে পরীক্ষা করে ভালো পাওয়ায় গ্রহণ করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।”কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মধ্যে বর্তমানে ৭৩টিতে বন্দি রয়েছে, যেখানে হাজতি ও কয়েদি মিলিয়ে বন্দির সংখ্যা প্রায় ৭৮ হাজার ৫০০। ঈদের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে বন্দিদের খাদ্য নিয়ে এ ধরনের অভিযোগ ওঠায় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com