বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name / ১১০
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

জনতার সময় ডেস্ক:রাজশাহী তানোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৮ টায় তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান। এ সময় তার পাশে অবস্থান করছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদ রানা।জাতীয় পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আজকে সারা দেশব্যাপী যে দিনটি উদযাপন হচ্ছে এটি ধারে পাওয়া নয়। এই আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা পাক সেনাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।তিনি বলেন, আমরা আজকের দিনের অনেক ঘটনা হয়তো ভুলে যাব। কিন্তু দেশ স্বাধীনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা কোনদিনও ভুলতে পারবো না।তিনি যাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া কামনা করেন।সবশেষে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের মাননীয় সংসদ জনাব অধ্যাপক মজিবুর রহমান উপস্থিত থেকে এদেশের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক সহ সকল অফিসার বৃন্দ। এছাড়াও দিন ভর অনুষ্ঠানে সার্বক্ষনিক উপস্হিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বাংলাদেশ জামায়াত ইসলামী তানোর উপজেলা আমির আলমগীর হোসেন তানোর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল ডি এম আক্কাস আলী, তানোর পৌর জামায়াতের আমীর মাওঃ মকসেদ আলী,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এমদাদ মন্ডল,তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর আঃ মান্নান তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রন্জুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com