বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে সাবেক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে টাকা ও বাইক ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ২১৫
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

জনতার সময় ডেস্ক:রাজশাহীর তানোর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জুলেখা ও তার স্বামী শফিকুলের বিরুদ্ধে প্রায় ৪ লাখ টাকা ও পালসার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ওই মহিলা কাউন্সিলর জুলেখার বাড়ি পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামে। বৃহস্পতিবার (২৬মার্চ) সন্ধ্যা সাতটার দিকে কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটে টাকা ছিনতাইয়ের ঘটনাটি।এ ঘটনায় ভুক্তভোগী আলু ব্যবসায়ী মিনারুল ইসলাম বাদি হয়ে মহিলা কাউন্সিল জুলেখা ও তার স্বামী শফিকুল ও আলু ব্যবসায়ী রাজ্জাক কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন। মিনারুলের বাড়ি জেলার মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নোর হরিহড়পাড়া গ্রামে। সে রেজাউল ইসলামের ছেলে।ছিনতাইয়ের শিকার মিনারুল জানান, গত মৌসুমে তালন্দ এলাকার রাজ্জাকের মাধ্যমে রাজ কোল্ড স্টোরে শফিকুলের ২০০ বস্তা আলু বুকিং রাখে। সেই আলু ১২ টাকা কেজি দরে বিক্রি করা হয়। বিক্রি করে সবকিছু হিসাব নিকেশ করে কাউন্সিলরের স্বামী ২১ হাজার টাকা পায়। ঈদের আগের রাতে ৫ হাজার টাকা দেয়া হয়। বাকি ১৬ হাজার টাকা ঈদের এক সপ্তাহের মধ্যে দেয়ার কথা।আমি বেলপুকুরিয়া গ্রামে আলু চাষী টিপুর কাছ থেকে আলু কিনেছি। গাড়ী লোড হচ্ছে। আলু কিনার ৩ লাখ ৯০ হাজার টাকা ব্যাগে নিয়ে বেলপুকুরিয়ার রাস্তা দিয়ে টিপুর আলুর জমিতে যাচ্ছিলাম। এসময় কাউন্সিলরের বাড়ির কাছে পৌছা মাত্রই আমার পথরোধ করে টাকার ব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং মারধর করে। আমি কিছু বলতে চাইলে চড়থাপ্পড় মারে। উপায় না পেয়ে কোন রকমে সেখান থেকে দৌড়ে তালন্দ যায়। সেখানে বন্ধু সোহেলকে নিয়ে থানায় আসি। মাত্র ১২ হাজার টাকার জন্য ৩ লাখ ৯০ হাজার টাকাসহ বাইক ছিনিয়ে নিবে এটা কোন অরাজকতা।তবে মহিলা কাউন্সিলর জুলেখা ঘটনার সত্যতা শিকার করে জানান, তার ব্যাগে কোন টাকা ছিল না। ব্যাগে ফুতি ও ক্যালকুলেটর ছিল। অবশ্য মোটরসাইকেল তার বাড়িতে আছে বলে স্বীকার করেন। আপনি কি তার ব্যাগ ও মোটরসাইকেল এভাবে ছিনিয়ে নিতে পারেন কি জানতে চাইলে তিনি জানান, আমি টাকা পাব দীর্ঘ দিন ধরে তালবাহানা করে আসছিল এজন্য একাজ করা হয়েছে।স্থানীয়রা জানান, কাউন্সিলর জুলেখা ও তার স্বামী নানা কৌশলে এভাবে টাকা পয়সা আদায় করে থাকে। কারন এর আগে কৃষি অফিসের এক বিএসের সাথে অপকর্মে লিপ্ত থাকার দায়ে তার স্বামী শফিকুল তালাক করে। এবং মোটা দেন মোহরে কৃষি অফিসের বিএসের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর তালাক হয়। মোটা টাকা হাতিয়ে নেয়। পুনরায় শফিকুল কাউন্সিলর জুলেখা কে বিয়ে করে ঘর সংসার করছে। তাদের এটা এক ধরনের বানিজ্য। আলু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া দরকার। তাহলে তাদের এধরণের বানিজ্য যদি বন্ধ হয়।রাজ্জাক জানান, কাউন্সিলরের আলু রাখার পর আমাকে ন্যায় অন্যায় ভাবে গালমন্দ করে। তার আলু বিক্রি করে হিসেব নিকেশ করে যে টাকা পাবে তার মধ্যে ৫ হাজার টাকা দিয়েছে বাকি টাকা ঈদের এক সপ্তাহের মধ্যে দেয়ার কথা। কিন্তু তার আগেই কাউন্সিলর এমন ঘটনা ঘটিয়ে দিল। আমি কাউন্সিলর কে টাকা ছিনিয়ে নেয়ার কথা বলতেই সে বলেছে ব্যাগে কোন টাকা ছিল না।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com