বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রেমা-কালেঙ্গা বনে গাছ চোরদের সঙ্গে বন বিভাগের গোলাগুলি, আটক ১

Reporter Name / ১১৬
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চলে টহল চলাকালে বন বিভাগের সঙ্গে গাছ চোরদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাপ্তান মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালেঙ্গা বিটের আমিরপুর এলাকার নন্দী বাজারের পূর্ব পাশে ২০০১-২০০২ অর্থবছরের আগর বাগান এলাকায় বন বিভাগের টহল দল অভিযান চালায়। এ সময় তারা সুমন বাহিনীর ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দলকে বনাঞ্চলের আকাশমনি গাছ কাটতে দেখতে পায়। বন বিভাগের সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে গাছ চোরেরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা তাদের ব্যবহৃত চাইনিজ রাইফেল থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে গাছ চোররা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বন বিভাগ ২০টি কাটা আকাশমনি গাছ, ২২.৫৮ ঘনফুট গোল কাঠ এবং ৪৪টি বল্লী উদ্ধার করে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪৯৩ লম্বা ফুট। অভিযান চলাকালে কাপ্তান মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক আসামিকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এদিকে ঘটনার কিছুক্ষণ পর সামাজিক বনায়নের পাহারাদার আব্দুর রহিম (পিতা- আব্দুল করিম), আমিরপুর এলাকার বাসিন্দার বাড়িতে সুমন বাহিনীর সদস্যরা ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাতেও বন বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে রেমা-কালেঙ্গা ফরেস্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com