বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

Reporter Name / ৫৫
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের যেন একরকম হতাশ করেছে। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা ও আয়ের নিরিখই তা বলে দিয়েছিল। সে দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন শাকিব খানসহ ছবির কলাকুশলীরাও। সিনেমার মান নিয়ে দর্শকমহলে যখন নানা প্রশ্ন, এমন সময়ে এক প্রিমিয়ারে এসে বিতর্কে জড়ালেন শাকিব। এদিন মেগাস্টারের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে থাকা দুই নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে।ভিডিওতে দেখা যায়, সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সে সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়। এক সূত্র দাবি করেছে, সে সময় জ্যোতির্ময়ী নাকি অস্বস্তিতে পড়েছিলেন। একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়। এ ঘটনাগুলো নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে আলোচনা তুঙ্গে, শাকিবকে নিয়ে উঠেছে নানা বিতর্ক। এমন সময়ে ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’সব মিলিয়ে সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়ে এমন শাকিবের অপেশাদার আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com