বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাঘায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৫৩
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সাজ্জাদ মাহমুদ সুইট:রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রবিউল আউয়াল (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৬ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান ও নাহিদসহ পুলিশের একটি চৌকস টিম মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মহদীপুর গ্রামের মৃত জান মোহাম্মদের পুত্র রবিউল আউয়ালকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে অবৈধ নিষিদ্ধ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটককৃত রবিউলের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। এছাড়াও তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না—এই কঠোর বার্তা দিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। অপরাধ যত সংগোপনেই করা হোক না কেন, তার প্রমাণ মিলবেই। মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com