বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

হত্যার বিচার চাইতে মৃত ছাগল নিয়ে ইউএনও অফিসে নারী

Reporter Name / ৩০১
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নওগাঁ প্রতিনিধি:ছাগল নিয়ে ইউএনও অফিসে ভূক্তভোগী নারী।নওগাঁর বদলগাছীতে অন্যের জায়গায় যাওয়াকে কেন্দ্র একটি ছাগলকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার বিচার চাইতে মৃত ছাগল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়েছেন ফাতেমা বেগম নামের গৃহিণী। রোববার (৫ এপ্রিল) দুপুর আড়াইটায় ভুক্তভোগী ফাতেমা বেগম ভ্যানে করে মরা ওই ছাগল নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের ফাতেমা বেগমের একটি ছাগল শনিবার একই এলাকার স্থানীয় উপজেলা পরিষদের অফিস সহায়ক আব্দুর রশীদের জায়গায় যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশীদ ছাগলটির পেটে লাথি মারেন। পরে ছাগলটি মারা যায়। এর দুদিন আগে ছাগলটি দুটি বাচ্চা প্রসব করে। এ ঘটনায় ফাতেমা বেগম মৃত ছাগলটি সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে বিচার দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছাগলটিকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এতে আমার বড় ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। পরে তিনি বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেন।’ এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশীদ জানান, ফাতেমার পরিবারের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আমি তার ছাগল কে লাথি মারিনি। তার ছাগলটি বাচ্চা প্রসব করার পর ফুল আটকে গিয়েছিল। ডাক্তার এসে ফুল পরার পর পেট ফুলে মারা যায়। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন ফাতেমা। একই এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, তাদের দুইপক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে এ কথা সত্য। তবে গতকাল, যে জমি নিয়ে বিরোধ সেখানে আব্দুর রশীদ আগাছা পরিষ্কার করার সময় ছাগলকে লাথি মারার ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এলাকার গ্রাম্য ডাক্তার রেজাউল ইসলাম জানান, ‘আমাকে ছাগলের চিকিৎসার জন্য ডাকা হয়। গিয়ে দেখি ছাগলের শরীরে তাপমাত্রা কমে গেছে। একেবারে শূন্যের ঘরে। আমি বলেছি, আমার দ্বারা এই ছাগলের চিকিৎসা সম্ভব নয়। আপনারা অন্য কাউকে দেখান। এরপর আমি চলে আসছি, পরে শুনেছি ছাগলটি মারা গেছে।’ বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বিষয়টি শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com