বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চিরিরবন্দরে যাতায়াতের রাস্তা বন্ধ, প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

Reporter Name / ১১২
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামে পুকুর খনন করে চলাচলের রাস্তায় মাটি স্তুপ করে রাখায় অন্তত ৫০টি বাড়ির লোকজনের যাতায়াত বন্ধ হওয়াসহ কয়েকটি পাড়ার জনসাধারণের চলাচল বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে এলাকাবাসি। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুন-নবী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ৭ দিনের মধ্যে রাস্তার উপরে স্তুপকৃত ৫ ফুট পরিমান মাটি কেটে নিয়ে জনগণের চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা (পন্ডিত পাড়া) গ্রামের মোঃ হবিবর রহমান তার বাড়ির পাশে জমিতে পুকুর খনন করে মাটিগুলি পুকুরের পাড়ে উঁচু স্তুপ করে রাখায় গত ৩০ বছর ধরে পুকুর পাড়ের উপর দিয়ে চলাচলকারী অন্তত ৫০টি পরিবারের লোকজনের যাতায়াত বন্ধ হওয়াসহ কয়েকটি পাড়ার জনসাধারণের চলাচল বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়। ভূক্তভোগিরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিনকে মৌখিক জানালে, তিনি পুকুর খননকারী হবিবর রহমানকে বিষয়টি জানিয়ে রাস্তা বন্ধ না করার নির্দেশনা দিলেও পুকুর খননকারী তাতে কর্ণপাত না করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতির কারণে সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ভূক্তভোগি জমশেদ আলী বলেন, “গত ১৫/১৬ দিন থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে পাড়ার অটোচালক, ভ্যান চালকরা তাদের গাড়ি বের করতে পারেনি। কেউ মোটর সাইকেল, বাই সাইকেল বের করতে পারেনি। বিকল্পভাবে ঘুরে ঘুরে সরু রাস্তা ব্যবহার করে কোনমতে শুধুমাত্র মানুষজন চলাচল করছি। পুকুর খননকারী হবিবর রহমান প্রশাসনসহ সাংবাদিকদের জানায়, “আগে তার বাড়ির পাশ দিয়ে জনগণ চলাচল করত। এটি বন্ধ করে বিকল্পভাবে পুকুর পাড় দিয়ে প্রায় ২৫/৩০ বছর পুর্বে চলাচলের রাস্তা দেয়া হয়েছিল কিন্তু বর্তমানে পুকুরের খননকাজের ফলে মাটিগুলি রাখার জায়গা না থাকায় পাড়েই স্তুপ করে রাখা হয়েছে। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা বলেন, “পুকুর খননকারীকে ৭ দিনের সময় দেয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যেই মাটি না সরালে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে”। এসময় চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুন-নবী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com