স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত(২৪মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপরদিকে রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে রুচিতা হোটেলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব সালাউদ্দিন সরদারকে হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু ও সুন্দর খাবার পরিবেশন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান।এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃপ্তি হোটেলের মালিককে সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।