সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

আত্রাইয়ে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১২৭
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আত্রাই উপজেলায় পুকুরে ডুবে নূর ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার সময় উপজেলার ভৌপাড়া ইউনিয়নের মহাদীঘি গ্ৰামে ঘটনা ঘটে। শিশু নূর ইসলাম ওই এলাকার বাসিন্দা মো.ইসলামের ছেলে। পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা। পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ও আশেপাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নূর। কিছুক্ষণ পর হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার একপর্যায়ে বাড়ির পাশের একটি খালে নূর কে পানির নিচে পান স্বজনরা। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পরপরই পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও ছোট্ট শিশুটির এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, উপকূলীয় অঞ্চলে খোলা পুকুর ও জলাশয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। অসাবধানতা ও নজরদারির অভাবে শিশুদের এ ধরনের ঝুঁকিতে পড়তে হয় বলে তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host