বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণের ঘটনায় গনধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা

Reporter Name / ১০৮
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। অদ্য ১৯/৪/২৬ ইং রবিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটি সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং তার বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আবুল কালাম বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে বলে জানা যায় । ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা মিছিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com