প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সহধর্মিণীর অস্ত্রোপচার

হাসপাতালে খোঁজ নিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ

সংবাদ বিজ্ঞপ্তি :রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থাইরয়েড ও গলার টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় রাজধানীর ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার নির্ধারিত হয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর থাইরয়েড ও গলায় টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ সার্জন প্রফেসর ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এ অস্ত্রোপচার পরিচালনা করবেন। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অপারেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; সফলভাবে সম্পন্ন হলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।এদিকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের নির্দেশনায় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: নুরে ইসলাম মিলন ও পাঠাগার সম্পাদক মো: সুরুজ আলী সোমবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর হাসপাতালে গিয়ে মাহফুজা খাতুনকে দেখতে যান। তারা অপারেশন শুরুর পূর্বে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। পরবর্তীতে অস্ত্রোপচার চলাকালীন ও সফল সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঙ্গে হাসপাতালে অবস্থান করেন।এ বিষয়ে মো. গোলাম মোস্তাফা মামুন বলেন, “আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে দেশবাসীর কাছে মাহফুজা খাতুনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 68 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 86 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 139 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 104 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 83 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 106 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481