বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট

Reporter Name / ১১৬
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:০৩ অপরাহ্ন


বিনোদন ডেস্ক:হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে নেটিজেনদের মন জয় করেছিলেন। কিন্তু সেই হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে একটি বিশেষ পোস্ট, যা দেখে অনুরাগীদের দাবি অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন?২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত দেখাচ্ছিল তাকে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মহাদেব, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।’পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।১৯৯৬ সালে বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা মীরাটের চৌধুরী চরণসিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং সিকিম থেকে এমবিএ সম্পন্ন করেন। পড়াশোনা শেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে পা রাখেন বিনোদন জগতে। ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি ছিল প্রবল ঝোঁক। টিকটক ভিডিওর মাধ্যমে প্রথম নজরে আসেন তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীপাবলিতে একটি পাঞ্জাবি গানে তার ভিডিও ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।স্বল্প সময়ের ক্যারিয়ারে দিব্যাঙ্কা কাজ করেছেন ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে। মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো নামী তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com