বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’(ওসি) হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক

Reporter Name / ৮৬
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে অভিযান পরিচালনা করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল ) বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া কদমতলা এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলিমুদ্দিন নামের এক ভ্যানচালককে আটক করে পুলিশ । পুলিশের এমন কঠোর অবস্থান মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। থানা সুত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাঘা থানার আড়ানী এলাকা থেকে আসা একটি চার্জার চালিত ভ্যান তল্লাশি চালানো হয়। এসময় উপজেলার জামনগর মন্ডলপাড়া গ্রামের নবীরুদ্দিনের ছেলে ভ্যানচালক মো. পারভেজ ওরফে কলিমুদ্দিনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। এ বিষয়ে ওসি মো. আব্দুল হান্নান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক যুব সমাজকে ধ্বংস করছে—এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছি। ভবিষ্যতে আরও জোরালোভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।” তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com