ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন। সেই লক্ষে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল (বৃহষ্পতিবার) দুপুর ১২ টায় নগরীর মহারাজা রোডে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় এবং কালীবাড়ী প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের বেশ কয়েকটি দোকানে ধুমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে সতর্কতামুলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না হোরায়রা। এসময় তিনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ করার মাধ্যমে দোকানদারদের সচেতন করেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়- সংশোধিত আকারে পাশ হওয়া এই আইনের ৬ (খ) ধারায় কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, শিশুপার্ক, খেলাধুলার স্থানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রী নিষিদ্ধ করা হয়েছে যা আইনত: দন্ডনীয় অপরাধ। তাই আইনটি বাস্তবায়নে আইনের এই বিধি-বিধান কঠোরভাবে পালনের জন্যে সবাইকে সতর্ক করার পাশাপাশি বেশকিছু সিগারেটের বিজ্ঞাপণ অপসারণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করাসহ জনসাধারণকে তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। মোবাইল কোর্ট চলাকালীণ সময়ে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মাহবুব হোসেন। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন পেসকার তরিকুল ইসলাম, নাটাবের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম এবং পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ ধরনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 69 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 86 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 139 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 104 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 83 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 106 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481