সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী রেস্টুরেন্ট ব্যবসার নামে প্রতারণা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

Reporter Name / ১৫১
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে রেস্টুরেন্ট ব্যবসার নামে বিনিয়োগ নিয়ে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।মামলা সূত্রে জানা গেছে, নগরীর মতিহার থানায় দায়ের করা মামলার পর গত ২৮ এপ্রিল নূরে জান্নাত নিতু (২৩) ও তার স্বামী শেখ মারুফ আহমেদ (২৩)-কে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বহনযোগ্য গণনাযন্ত্র (ল্যাপটপ) ও একটি উন্নতমানের লেন্সসহ ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, অভিযুক্তরা উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজির অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিতু নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা এবং মারুফ তার স্বামী। রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোন্নাফের মোড়ের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।মামলার বাদী ডা. মো. সামিউল ইসলাম সজীব জানান, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্তরা ‘রাজশাহী মেট্রো’ নামে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে অর্থ নেন। জায়গা বুকিং, ব্যবসা চালু এবং সরঞ্জাম ক্রয়ের অজুহাতে ধাপে ধাপে প্রায় ১৫ লাখ টাকা নেওয়া হয়।তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে বিনিয়োগের অগ্রগতি বা হিসাব জানতে চাইলে অভিযুক্তরা কালক্ষেপণ শুরু করেন। একপর্যায়ে হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।এ ঘটনায় মতিহার থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host