বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শনে করলেন এমপি মুজিবুর রহমান

Reporter Name / ১১০
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

জনতার সময় ডেস্ক:রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে কর্মরত দলিল লেখক ও নকল নবিশ সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান।রবিবার সকালের দিকে এমপি সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও কর্মরতদের সাথে নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এমপি অফিসে আসা মাত্রই সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত ও দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সহসভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম, সম্পাদক গোলাম রাব্বানী ফুলেলসহ সিনিয়র লেখকরা শুভেচ্ছা জানান। পরে সাব রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখকদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা অধ্যাপক জামিলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেন, মাহবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।ছিলেন।পরে অফিসে কর্মরত নকল নবিশদের সাথে মতবিনিময় করেন এমপি। এসময় অফিস কার্যালয়ের অবকাঠামো সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথার পরিপ্রেক্ষিতে এমপি বলেন, আপনাদের সমস্যাগুলো লিখিত ভাবে দিলে আমি সে সব বিষয় গুলো তুলে ধরতে পারব এবং সেই সমস্যা গুলো আইনমন্ত্রীর মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন। সেখান থেকে এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এসময় দলিল লেখক সমিতির সদস্য ও অফিস কর্মরত নকল নবিশ সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়াও তানোর পৌরসভা (আমশো) স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রবিউল ইসলাম সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com