বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ভোটের প্রচারে টলিউড তারকারা নেন লাখ টাকা, বিস্ফোরক দাবি নির্মাতার

Reporter Name / ৯৪
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জনতার সময় ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউড তারকাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ ও পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র দাবি করেছেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়া তারকারা মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, একেকটি রোড-শোতে অংশ নিতে অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা) পর্যন্ত পারিশ্রমিক নেন।তার অভিযোগ, অনেক তারকা নগদ অর্থে পারিশ্রমিক গ্রহণ করেন এবং অর্থ নিশ্চিত না হলে প্রচারে অংশ নিতে অনীহা প্রকাশ করেন। তার মতে, এসব প্রচার কার্যক্রম এখন নিছক জনসেবা নয়, বরং একটি পেশাদার ও লাভজনক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।শুভ্রজিৎ মিত্র আরও দাবি করেন, রাজনৈতিক দলের প্রার্থী ও প্রচার কার্যক্রমে আরও বড় অঙ্কের অর্থ ব্যয় হয়, যেখানে হেলিকপ্টার, জনসমাবেশ ও অন্যান্য ব্যয়ের আড়ালে কোটি কোটি রুপি লেনদেন ঘটে।তিনি জানান, সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে নজরদারি শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ নিয়ে বড় ধরনের তথ্য সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দেন।এদিকে চলমান নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে একাধিক জনপ্রিয় টলিউড তারকাকে প্রচারে দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তারকা বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com