ছাত্রদলের নতুন কমিটি জুলাই ধারণ করে সামনে আগাতে চাই

স্টাফ রিপোর্টার:-বহুল প্রতীক্ষিত রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতারা জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের কার্যক্রমের সূচনা করেছেন।আজ রবিবার জোহরের নামাজ শেষে শহীদ সাকিব আনজুমের কবরস্থানে গিয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতারা।কবর জিয়ারতে অংশ নেন নবঘোষিত কমিটির আহ্বায়ক রাকিন রায়হান রবীন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।কবর জিয়ারত শেষে আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, “নতুন কমিটির কার্যক্রম শুরুর আগে আমরা জুলাই আন্দোলনে রাজশাহীর প্রথম শহীদ সাকিব আনজুমের কবরে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চায়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি।”তিনি আরও বলেন, “একসময় আতঙ্কের মধ্যে থাকতে হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমরা জুলাইয়ের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 69 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 86 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 139 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 104 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 83 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 106 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481