বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

‎চুনারুঘাটে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে: মিথ্যা মামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ৭৭
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা-এ মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার জেরে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে—এতে করে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ‎অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের আজিমাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাফের ছেলে আব্দুল জলিল। স্থানীয়দের দাবি, তিনি একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন এবং পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করে আসছেন। ‎ভুক্তভোগী হিসেবে সামনে এসেছে পৌরসভার ৯নং ওয়ার্ডের ধোলাইপাড় গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে কাজল মিয়ার নাম। অভিযোগ অনুযায়ী, পূর্বের পারিবারিক বিরোধের জেরে কাজল মিয়াকে টার্গেট করে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ‎অভিযোগ আরও রয়েছে, কাজল মিয়ার কাছ থেকে চুনারুঘাট বাজারের একটি বিকাশ দোকানের মাধ্যমে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এসব ঘটনা প্রকাশ্যে ঘটলেও প্রভাবশালী মহলের কারণে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। ‎এদিকে, গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল জলিলের বাড়ি থেকে ১৫১ পিস ইয়াবা, প্রায় ৩ কেজি গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হলেও স্থানীয়দের অভিযোগ—অভিযুক্ত ব্যক্তি এখনো প্রভাব খাটিয়ে আইনের আওতার বাইরে থাকার চেষ্টা করছে। ‎স্থানীয় সচেতন মহল মনে করছে, এটি শুধু ব্যক্তিগত বিরোধের ঘটনা নয়; বরং একটি সংগঠিত মাদক সিন্ডিকেটের প্রভাব বিস্তারের ইঙ্গিত। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। ‎ভুক্তভোগী কাজল মিয়া বলেন, ‎“আমি একজন সাধারণ মানুষ। আমাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।” ‎ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com