আরাফাত হোসেন,শিবগঞ্জ উপজেলা প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের গরিব কৃষক তোহুরুল ইসলাম দম্পতির ঘরে একসাথে তিন জময সন্তানের জন্ম হয়। তিন নবজাতকের জন্মের খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম তোহুরুলের নবজাতক তিন শিশু ও মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি শিশুদের জন্য বেবি খাবার, পোশাক এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তোহুরুল ইসলাম পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। একসাথে তিন সন্তান হয়েছে তাদের ভরণপোষণ নিয়েছে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। এ বিষয়ে নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, “তিনটি নবজাতকের দায়িত্ব পালন করা একজন প্রান্তিক কৃষকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য; তাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেয়েছি। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ। এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।







