সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১৪৯
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর থানার আয়োজনে ওপেন হাউজ ডে-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। তানোর থানার আয়োজনে উক্ত অনুষ্ঠানে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী-তানোর থানার সার্কেল এসপি মির্জা আব্দুস সালাম, তানোর থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী নাঈমুল হাসান,উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান,তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ, সাধারণ সম্পাদক এম.রায়হান আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।সভায় তানোর উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা,মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।এ সময় উপস্থিত বক্তারা জনগণের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সে গুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host