সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীতে সাংবাদিক মতিউরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৪২
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাংবাদিক মোঃ মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকাল ১০ মে রবিবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। সাংবাদিক মতিউর রহমানের ওপর নৃশংস হামলা, কুপিয়ে জখম এবং হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, জেলা কমিটি, মহানগর ও সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যদের মানববন্ধনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদেরও মানববন্ধনে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host