বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

লালমনিরহাট সীমান্তে সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে

Reporter Name / ১২০
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

লালমনিরহাট জেলা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ ঠেকাতে জেলার পাঁচটি উপজেলার সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ (৯ মে) শনিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট ব্যাটালিয়ন(১৫ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে পুশ-ইন অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান এবং মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, বিজিবি সদর দপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে তারা সর্বদা তৎপর রয়েছেন। ​তিনি আরও বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো প্রকার শিথিলতা দেখাচ্ছি না। অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি আরও জোরালো করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com