বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ১৯০
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি, মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ৯ মে (শনিবার) রাত ৯:৩০ ঘটিকায় তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমিতির সভাপতি মোঃ সমসের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ প্রভাষক আব্দুর রাহীমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:,তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান।​তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন।​তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান।​থানার মোড় আদর্শ বণিক সমিতির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মন্ডল। ​সহ-সভাপতি ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রঞ্জু।​সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন ও সাবেক সভাপতি কবিরুল আলম (কবির)।​এছাড়াও বিএনপি নেতা ওমর আলী, পারভেজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ সমিতির উপদেষ্টা আসগর আলী শাহ ও শহীদুল ইসলাম নান্টু উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্বের হাত ধরে সমিতি একটি শক্তিশালী মডেলে পরিণত হবে এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। সভায় সমিতির উন্নয়ন, ব্যবসায়িক নিরাপত্তা এবং বিশেষ করে নৈশপ্রহরীদের বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আদায়কৃত অর্থ সঠিকভাবে প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়। ​উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। নবনির্বাচিত এই কমিটির পরিচিতি ও সংবর্ধনার মাধ্যমেই সমিতির আগামী দিনের পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com