বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মিথ্যা মামলায় এনজিও কর্মী কারাগারে, মানববন্ধনে স্ত্রীর আকুতি

Reporter Name / ১৬৭
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফিল্ড অফিসার রাকিবুল ইসলামকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। স্বামীর মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তার স্ত্রী নাজমা বেগম। মানববন্ধনে আবেগঘন বক্তব্যে তিনি দাবি করেন, “একটি ষড়যন্ত্রমূলক মামলার কারণে আজ আমার স্বামী জেলখানায়, আর আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”সোমবার দুপুরে রাজশাহী কোর্ট চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে রাকিবুলের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় কয়েকজন এলাকাবাসী অংশ নেন। এ সময় নাজমা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী রাকিবুল ইসলাম “আর এস ডি পি” নামের একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরে এনজিওটির পরিচালক জাহাঙ্গীর আলম তাকে ম্যানেজার পদে উন্নীত করার আশ্বাস দিয়ে গোদাগাড়ী শাখায় যোগদান করতে বলেন।তিনি অভিযোগ করে বলেন, গোদাগাড়ী শাখায় যোগদানের মাত্র তিন মাসের মাথায় পূর্বের ম্যানেজার সুজনের আত্মসাৎ করা প্রায় ১৭ লাখ টাকার দায় অন্যায়ভাবে তার স্বামীর ওপর চাপিয়ে দেওয়া হয়। এরপর পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা বেগম বলেন,“আমার স্বামী একজন সৎ মানুষ। অন্যের দুর্নীতির দায় তার ঘাড়ে চাপিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। স্বামী কারাগারে যাওয়ার পর আমাদের সংসার ভেঙে পড়েছে। সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার চাই।”মানববন্ধনে ৮বছরের শিশু রাদিবা কান্না জরিত কন্ঠে ফিরে পেতে চাই তার আদরের বাবাকে, বাবা জেলে নাওয়া খাওয়া ভুলে রাস্তার দিকে থাকিয়ে থাকে রাদিবা,  দুপুরের খাবার সময় মমতামাখা হাতে আবারো খেতে ছোট্ট শিশু রাদিবা।মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ কর্মচারীকে বলির পাঁঠা বানানো হয়েছে। তারা অবিলম্বে রাকিবুল ইসলামের মুক্তি, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত এনজিও পরিচালক জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com