আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত

জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ‎“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে এ মহড়ার আয়োজন করা হয়। ‎মহড়ার নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিনসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। ‎সকাল থেকেই থানা পুলিশ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহড়া শুরু করে। পরে দলবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট গুল চত্বরে সমবেত হয় পুলিশ সদস্যরা। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি জনগণকে সচেতন করা এবং পুলিশের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়। ‎এ সময় ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে। ‎তিনি আরও বলেন, “পুলিশ জনগণের জানমাল রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।” ‎পুলিশের এ বিশেষ মহড়াকে ঘিরে পৌর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই পুলিশের এমন উদ্যোগকে সময়োপযোগী ও জননিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 69 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 86 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 139 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 104 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 83 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 106 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481