জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে কয়েকজন কৃষক ঘাস কাটতে গেলে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটির হাত-পা বাঁধা ছিল এবং সেটি আংশিক পচে গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)শাহীন রেজা বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গোপন করতে মাটি চাপা দেওয়া হয়েছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    জেলা প্রতিনিধি নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে পুলিশের মিথ্যা পরিচয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ ধারণ করে সড়কে ছিনতাই করার অভিযোগে কুখ্যাত আন্ত জেলা দুষ্কৃতিকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার গত ২৯-০৪-২৬ তারিখে মহাদেবপুর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 69 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 86 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 139 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 104 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 84 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 107 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481